ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

২৪ ঘণ্টায় ইউক্রেন যুদ্ধে অংশ নিতে এসেছেন ১০ হাজার স্বেচ্ছাসেবক : রাশিয়া

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ রুশ সামরিক বাহিনী ২২ সেপ্টেম্বর জানিয়েছে, কমপক্ষে ১০ হাজার মানুষ স্বেচ্ছায় ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ করতে এসেছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রিজার্ভ সৈন্য পাঠানোর নির্দেশ দেওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে এসব মানুষ সেখানে পৌঁছেছেন। খবর এএফপি’র।

সামরিক বাহিনীর মুখপাত্র ভ্লাদিমির তিমলিয়ানস্কি রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেন, ‘আংশিক সৈন্য পাঠানোর প্রথম দিন চলাকালে ডাকার অপেক্ষায় না থেকে এসব মানুষ নিজ দায়িত্বে নিয়োগ দপ্তরে পৌঁছান।’

তিনি আরও বলেন, লোক নেওয়ার ব্যাপারে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রশ্নের উত্তর দিতে সামরিক বাহিনী কল সেন্টার চালু করেছে।

পুতিনের ঘোষণার পর থেকে রাশিয়ার হাজারো নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সামরিক বাহিনীর ডাকে সাড়া দেওয়ার আগ্রহ ব্যক্ত করেন।

এসব পোস্ট এএফপি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

২৪ ঘণ্টায় ইউক্রেন যুদ্ধে অংশ নিতে এসেছেন ১০ হাজার স্বেচ্ছাসেবক : রাশিয়া

আপডেট সময় ০৮:১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২