ঢাকা ০৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদাস করে বাবার স্মৃতি জামালপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু চায় মাদারগঞ্জবাসী মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

সৈন্য পাঠানোর প্রতিবাদ জানানোর জন্য রুশ নাগরিকদের প্রতি আহ্বান জেলেনস্কির

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার রাশিয়ার নাগরিকদের প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আংশিক সৈন্য পাঠানোর প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন। এতে দেশটিতে নতুন করে প্রতিবাদ জানানো শুরু হয়েছে। খবর এএফপি’র।

জেলেনস্কি তার প্রাত্যহিক ভাষণে বলেন, ‘এই ছয় মাসের যুদ্ধে রাশিয়ার ৫৫,০০০ সৈন্য প্রাণ হারিয়েছে।’

‘আরও চান? না? তাহলে প্রতিবাদ করুন। ফিরে যান। পালিয়ে যান বা ইউক্রেন সৈন্যের কাছে আত্মসমর্পণ করুন।’

জেলেনস্কি আরও বলেন, ‘আপনারা ইতোমধ্যে ইউক্রেনের নাগরিকদের হত্যা ও নির্যাতন করাসহ সব ধরনের অপরাধ করেছেন। কারণ, আপনারা নীরব ছিলেন। কারণ, আপনারা নীরব রয়েছেন।’

‘রাশিয়ার মানুষের জন্য পথ বেছে নেওয়ার আপনাদের এখনি সময়। এক্ষেত্রে আপনাদের বাঁচা বা মরার পথ বেছে নিতে হবে। আপনাদের শারীরিকভাবে ভাল থাকার বা পঙ্গু হওয়ার পথ বেছে নিতে হবে।’

জেলেনস্কি বলেন, রাশিয়ার নারীদেরকে তাদের স্বামী, সন্তান ও নাতিদের বাঁচানোর পথ বেছে নিতে হবে বা তাদেরকে মৃত্যু, যুদ্ধ ও এক ব্যক্তির (পুতিন) হাত থেকে রক্ষার চেষ্টা করতে হবে।

আংশিক সৈন্য পাঠানোর ঘোষণা দেওয়ার পর ২১ সেপ্টেম্বর রাশিয়ায় বিক্ষোভ-সমাবেশ চলাকালে ১৩শ’র বেশি মানুষকে গ্রেফতার করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উদাস করে বাবার স্মৃতি

সৈন্য পাঠানোর প্রতিবাদ জানানোর জন্য রুশ নাগরিকদের প্রতি আহ্বান জেলেনস্কির

আপডেট সময় ০৮:০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২