ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

খাদ্য ঘাটতি মোকাবেলায় জরুরি প্রচেষ্টা চালাতে বিশ্ব নেতাদের আহ্বান

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আগামী বছর ফসল সংগ্রহ ক্ষতির মুখে পড়ার আশঙ্কার প্রেক্ষাপটে বৈশ্বিক খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবেলায় বিশ্ব নেতারা ২০ সেপ্টেম্বর জরুরি প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট এ সংকটের জন্য রাশিয়াকে দায়ী করে মস্কোর বিরুদ্ধে বিশ্বের ‘কঠোর নিষেধাজ্ঞা’ আরোপের দাবি জানিয়েছেন। খবর এএফপি’র।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, আফ্রিকান ইউনিয়ন ও স্পেনের মন্ত্রিরা বিশ্বের খাদ্য সংকট বিষয়ে বৈঠক করেন। আর এই খাদ্য ঘাটতিকে বিভিন্ন সংঘাত ও অস্থিতিশীলতা সৃষ্টির ক্ষেত্রে অন্যতম উপাদান হিসেবে দেখা হচ্ছে।

ভিডিও লিংকে বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি খাদ্য সংকট সৃষ্টির জন্য সরাসরি মস্কোকে দায়ী করেন। রাশিয়া তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ইচ্ছাকৃতভাবে এ সংকট তৈরী করে।

জেলানস্কি বলেন,‘ খাদ্য সংকট সৃষ্টি করে এমন কোন দেশকে কতিপয় একনায়ক দেশ ক্ষমা করলেও বিশ্বের পক্ষ থেকে এ ব্যাপারে অবশ্যই কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

তিনি ইউক্রেন থেকে রপ্তানি বন্ধে বিভিন্নভাবে বাধা সৃষ্টি ও অন্যান্য ‘অনৈতিক পদক্ষেপ’ গ্রহণ করায় রাশিয়াকে দায়ী করেন। ইউক্রেন হচ্ছে খাদ্য শস্য উৎপাদনকারী প্রধান দেশ।

তিনি বলেন, ‘রাশিয়াকে এ জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে।

স্পেনিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘খাদ্য নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন।’ তিনি গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন চালানোর নির্দেশ দেন।

সানচেজ বলেন, ‘পেটে ক্ষুধা থাকলে শান্তি থাকে না এবং শান্তি ছাড়া আমরা ক্ষুধা মোকাবেলা করতে পারি না।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

খাদ্য ঘাটতি মোকাবেলায় জরুরি প্রচেষ্টা চালাতে বিশ্ব নেতাদের আহ্বান

আপডেট সময় ০৭:২০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২