ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধানমন্ত্রীর যোগদান

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ সেপ্টেম্বর লন্ডনে অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করেন। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রীগণ, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁসহ কয়েকশ’ বিশিষ্ট ব্যক্তি সেখানে যোগ দেন।

রানির অন্ত্যেষ্টিক্রিয়া ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হচ্ছে – যে ভবনটিতে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ এবং রাজমুকুটে অভিষিক্ত হয়েছিলেন। জাতীয় পতাকায় ঢাকা তার কফিনের ওপরে রাজকীয় মুকুট শোভিত কফিনটি রাজকীয় নৌবাহিনীর সদস্যরা কামানবাহী গাড়িতে টেনে এখানে গির্জায় নিয়ে আসে।

১৫ সেপ্টেম্বর, শেখ হাসিনা রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে লন্ডনে পৌঁছান। প্রধানমন্ত্রীর ছোটবোন এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও তাঁর সঙ্গে রয়েছেন।

বাকিংহাম প্যালেসের আশেপাশের রাস্তায় বিষণ্ন পরিবেশে স্থানীয় অধিবাসীরা সবযাত্রা দেখার জন্য সমবেত হন। অন্তিম যাত্রায় রানির কফিনটি লন্ডনের মধ্য দিয়ে এবং দ্বিতীয় পরিষেবার জন্য উইন্ডসর ক্যাসেলে নিয়ে় যাওয়া হবে।

এর আগে, ১৮ সেপ্টেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ওয়েস্টমিনস্টার প্যালেসে যান, যেখানে কফিনে রানির মরদেহ রাখা ছিল। তিনি ওয়েস্টমিনস্টার হলে রানির মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং ল্যাঙ্কাস্টার হাউসে একটি শোক বইতে স্বাক্ষর করেন। শেখ রেহানাও শোক বইতে স্বাক্ষর করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধানমন্ত্রীর যোগদান

আপডেট সময় ০৮:০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২