ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে পারবেন না জাহানারা-ফারজানা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপরবাছাই পর্ব থেকে ছিটকে গেলেন বাংলাদেশের পেসার জাহানারা আলম ও ব্যাটার ফারজানা হক।

আবু ধাবিতে অনুশীলনে ব্যথা পওয়া ডান-হাতে দু’টি সেলাই পড়েছে অভিজ্ঞ জাহানারার। করোনায় আক্রান্ত হওয়ায় বাছাই পর্বে খেলা হবে না ফারজানার।

জাহানারা ও ফারজানার বদলি হিসেবে শনিবার দলের সাথে যোগ দিবেন ২০ বছর বয়সী বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা ও ৩৪ বছর বয়সী স্পিন অলরাউন্ডার সোহেলী আক্তার।

জাহানারা ও ফারজানাকে হারানো বাংলাদেশের জন্য বড় ধাক্কা। টি-টোয়েন্টিতে ৭২ ম্যাচে এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিসহ বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১০৬৪ রান আছে ফারজানার। অন্য দিকে বল হাতে ৭১ ম্যাচে ৫৫ উইকেট শিকার রয়েছে জাহানারার ঝুলিতে।

জাহানারার বদলে সুযোগ পাওয়া তৃষ্ণার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার কোন অভিজ্ঞতা নেই। তবে ৫টি ওয়ানডেতে ৫ উইকেট আছে তার।

দেশের হয়ে ২টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলেছেন সোহেলী। ওয়ানডেতে ৩টি উইকেট আছে তার। ২০১৪ সালে দেশের হয়ে সর্বশেষ খেলেছেন তিনি।

আগামী রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ নারী দল।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে পারবেন না জাহানারা-ফারজানা

আপডেট সময় ০৭:১৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২