ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং ভোলা ও নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত ছাত্রনেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিম ও যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামালপুর পৌর বিএনপির ১০, ১১ ও ১২ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

বিএনপির কেন্দ্রীয় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ১১ সেপ্টেম্বর বিকালে এ বিক্ষোভ মিছিল বের করে নেতৃবৃন্দ। মিছিলটি শহরের ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে বগাবাইদ বোর্ডঘর বাজারে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ। বিক্ষোভ মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নারী ও পুরুষ অংশ নেন।

বক্তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ বর্তমান সরকারের নানা সমালোচনা করে বলেন, বিএনপিকে দমিয়ে রাখার চেষ্টা করছে বর্তমান সরকার। এই সরকার ক্ষমতায় টিকে থাকতে এখন ভারতের কাছে ধর্ণা দিচ্ছে। অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা হস্থান্তর করার দাবি জানান বক্তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ

আপডেট সময় ০৭:৪২:০০ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২