ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

২,০০০ কিলোমিটার এলাকা পুনর্দখলের দাবি ইউক্রেনের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইউক্রেনের সেনাবাহিনী সেপ্টেম্বরে প্রায় দুই হাজার কিলোমিটার এলাকা পুনর্দখল করেছে বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি দাবি করেছেন।

১০ সেপ্টেম্বর এ দাবি করে জেলেনস্কি বলেন, পাল্টা আক্রমণের মুখে পালিয়ে রুশ সেনাবাহিনী সঠিক কাজটিই করছে।

জেলেনস্কি তার সান্ধ্যকালীন ভাষণে বলেন, সেপ্টেম্বর শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেন বাহিনী প্রায় দুহাজার কিলোমিটার এলাকা মুক্ত করতে পেরেছে।

তবে তিনি বর্গকিলোমিটারের কথাই বুঝিয়েছেন কিনা তা স্পষ্ট করেননি। কারন বৃহস্পতিবার দেশটির সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি বলেছেন, তাদের বাহিনী রুশ সেনাবাহিনীর দখল থেকে এক হাজার বর্গ কিলোমিটার এলাকা পুনর্দখল করেছে।

জেলেনস্কি বলেন, গত কয়েকদিনে রুশ সৈন্যরা তাদের সবচেয়ে ভালোদিকটিই দেখিয়েছে। তারা পিছু হটেছে। পালিয়ে যাওয়াই তাদের জন্যে সবচেয়ে ভালো সিদ্ধান্ত।

তিনি আরো বলেন, দখলদারদের কোন স্থান ইউক্রেনে নেই। কখনও হবেও না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

২,০০০ কিলোমিটার এলাকা পুনর্দখলের দাবি ইউক্রেনের

আপডেট সময় ০৭:১৭:১০ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২