ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

সাবিনাদের শুভ কামনা জানালেন অস্ট্রেলীয় ক্রিকেটার ব্রেট লী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ সাফ ওমেন চ্যাম্পিয়নশীপে অংশগ্রহনকারী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে শুভ কামনা জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ফাস্ট বোলার ব্রেট লী। আজ কাঠমান্ডুর টিম হোটেল ‘দ্য সলটি’-তে সাবিনাদের সঙ্গে দেখা হয় অস্ট্রেলিয়ার সাবেক পেসারের। এ সময় বাংলাদেশের জার্সি পরিহিত নারী ফুটবলারদের দেখে তিনি তাদের সম্পর্কে খোঁজ খবর নেন।

মুলত দুবাইয়ে এশিয়া কাপ দেখে ফেরার পথে নেপালে এসেছেন ব্র্রেট লি। এখান থেকে রোড সেফটি টুর্নামেন্ট খেলতে ভারতে যাওয়ার কথা রয়েছে তার। আগামীকাল ১০ সেপ্টেম্বর থেকে ১লা অক্টোবর অনুষ্ঠিত হবে সাবেক ক্রিকেটারদের এই টুর্নামেন্ট।

এ সময় বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনসহ দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে কথাও বলেন ব্রেট লী। পাকিস্তানের বিপক্ষে কালকের ম্যাচের আগে দলের জন্য শুভ কামনাও করেন তিনি। অধিনায়ক সাবিনা খাতুনের পরিচয় নেয়ার পর তাকে বলেন, ‘তোমার ও বাংলাদেশ দলের জন্য রইল অনেক শুভকামনা।’ পরে তাদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন অস্ট্রেলিয়ার এ গতি তারকা ।

গাবেক এ ফাস্ট বোলারের সঙ্গে কথা বলতে পেরে দারুন উচ্ছাস প্রকাশ করেছেন বাংলাদেশ দলের স্ট্রাইকার কৃষ্ণা রানী সরকার। তিনি বলেন, ‘আমি ব্রেট লীকে দেখেই অবাক। আমি কোন পজিশনে খেলি জিজ্ঞেস করলেন এবং আমাকে ও আমার দলের জন্য শুভকামনা জানান।’

বাংলাদেশ দলের মিডফিল্ডার মারিয়া মান্ডাও খুশি ব্রেট লী’কে কাছে পেয়ে। তিনি বলেন, ‘আমি তাকে (ব্রেট লী) আজ সকালেই দেখেছি টিম হোটেলে। উনি তখন নাশতা করছিলেন, সেখানে পাশে বসে আমরাও নাশতা করেছি। তার সঙ্গে ছবি তুলেছি। আমার খুব ভালো লাগছে।’

অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লী আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন ফর্মেটের ক্রিকেটই খেলেছেন। তার আমলে বিশ্বের দ্রুততম পেসারদের অন্যতম ছিলেন তিনি। ১৯৯৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি টেস্টে ৩১০টি, ওয়ানডে ক্রিকেটে ৩৮০টি উইকেট সংগ্রহ করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

সাবিনাদের শুভ কামনা জানালেন অস্ট্রেলীয় ক্রিকেটার ব্রেট লী

আপডেট সময় ০৮:২৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২