ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

বকশীগঞ্জে প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে অভিভাবকদের মানববন্ধন

বকশীগঞ্জে প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন করে অভিভাবকরা ও এলাকাবাসী। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্বাক্ষর জালিয়াতি, ক্লাস ফাঁকি ও বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন অভিভাবক, এসএমসি সদস্য ও শিক্ষার্থীরা।

এসময় ওই প্রধান শিক্ষককে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন স্থানীয় এলাকাবাসী। পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয় ওই প্রধান শিক্ষককে।

৮ সেপ্টেম্বর ঘটনাটি ঘটেছে নিলাখিয়া ইউনিয়নের দাড়িয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক আজাদ হোসেন বিদ্যালয়ে যোগদানের পর থেকে ক্লাস ফাঁকি, উপবৃত্তির টাকা আত্মসাত, বিদ্যালয়ের উন্নয়নের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাত, বিদ্যালয় পরিচালনা কমিটি ও সহকারী শিক্ষকের স্বাক্ষর জাল করে বিদ্যালয় পরিচালনা করে আসছিলেন।

স্থানীয় অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যরা এমন অভিযোগ তুলে ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক আবদুস ছালাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইন্তাজ আলী, অভিভাবক ফোটা মিয়া, মজনু মিয়া, ইব্রাহিম মিয়া প্রমুখ।

পরে বিক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী প্রধান শিক্ষক আজাদ হোসেনকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন।
দুপুর ১২টায় বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলামের নির্দেশে থানার উপপরিদর্শক ফয়জুর রহমান খবর পেয়ে আজাদ হোসেনকে উদ্ধার করে নিয়ে যায়।

এবিষয়ে প্রধান শিক্ষক আজাদ হোসেন জানান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা আমাকে বিদ্যালয় থেকে সড়াতে উঠেপড়ে লেগেছেন। তার বাড়ি বিদ্যালয়ের পাশে হওয়ায় তিনি তার আত্মীয় স্বজনদের দিয়ে আমার বিরুদ্ধে মানববন্ধন করিয়েছেন এবং তিনি নিজে উপস্থিত থেকে আমাকে অবরুদ্ধ করে রাখেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

বকশীগঞ্জে প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে অভিভাবকদের মানববন্ধন

আপডেট সময় ০৫:০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২