ঢাকা ১১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত জামালপুর লিগ্যাল এইড অফিসারের সাথে এম্পাওয়ারহারের মতবিনিময় জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩৮৮ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৪১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৩৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ৬৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৮২ জন। এ সময়ে সংক্রমণ বেড়েছে দশমিক ৪৬ শতাংশ।

৭ সেপ্টেম্বর করোনায় শনাক্তের হার ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৪০ শতাংশে।

৮ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। আগের দিন এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৩০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ৮৫ হাজার ৪৫৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১৪ হাজার ৭৭ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৫৮ হাজার ৪৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২২ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ২৩ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩২৯ জন। শনাক্তের হার ৭ দশমিক ৮৩ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৭ দশমিক ৫২ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩৮৮ জন

আপডেট সময় ০৫:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২