ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

শেরপুরে খড়ে আগুন দেওয়ার ঘটনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের নকলা উপজেলায় খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ এনে মানসিক ভারসাম্যহীন সুরুজ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ৭ সেপ্টেম্বর ভোরে উপজেলার নারায়নখোলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুরুজ ওই গ্রামের মৃত মন্নাছ আলীর ছেলে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, ৭ সেপ্টেম্বর ভোর রাতে খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ এনে প্রতিবেশী সালেহ মিয়া ও তার বাবা আরজু মিয়া বৃদ্ধ সুরুজ মিয়াকে পিটিয়ে গুরুত্বর আহত করে। পরে এলাকাবাসীর সহায়তায় প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সুরুজ মারা যান।

এদিকে নিহত সুরুজ মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নকলা থানা পুলিশের ওসি মুশফিকুর রহমান জানান, সুরুজ মিয়ার মৃত্যুর ঘটনায় বিষয়টি তদন্ত করতে তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

শেরপুরে খড়ে আগুন দেওয়ার ঘটনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৬:৩৯:০১ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২