ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শেরপুরে পৃথকস্থানে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের নকলা উপজেলায় পৃথকস্থানে বজ্রপাতের ঘটনায় দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৬ সেপ্টেম্বর সকালে উপজেলার উরফা ইউনিয়নের হাসনখিলা এলাকা ও চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাসনখিলা এলাকার মন্নেস আলীর ছেলে রফিকুল ইসলাম অপি (৩০) ও রেহারচর এলাকার মৃত সিদ্দিক সরকারের ছেলে নাজমুল হক (৪৫)।

উরফা ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম তালুকদার জানান, কৃষক রফিকুল ইসলাম অপি তার ভাইদের নিয়ে আমন ধান রোপণের জন্য সকালে বাড়ির পাশের বীজতলা থেকে ধানের চারা তুলতে যায়। এসময় হঠাৎ বজ্রপাতে গুরুত্বর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে নকলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অপিকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে নিহত নাজমুল হকের ভাই মোজাম্মেল হক কালা মিয়া জানান, সকালে বৃষ্টির সময় নদীতে মাছ ধরার জন্য নাজমুল হক বাড়ি থেকে বের হয়ে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও নাজমুল বাড়ি ফিরে না আসায় খুঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে গ্রামের সাবেক মেম্বার সফর উদ্দিনের পুকুর পাড় থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

নকলা থানা পুলিশের ওসি মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শেরপুরে পৃথকস্থানে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৭:২১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২