ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৪৬

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৪৬ জন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।

প্রত্যন্ত অঞ্চলে আঘাত হানা এ ভূমিকম্পে অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়েছে। কিছু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, সোমবার সিচুয়ান প্রদেশের কাঙডিঙ শহরের প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণপূর্বের ১০ কিলোমিটার গভীরে ৬.৬ তীব্রতার ভূমিকম্পটি আঘাত হানে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির খবরে বলা হয়েছে, ইয়ান নগরীতে ১৭ জন মারা গেছে। প্রতিবেশী গানজি এলাকায় মারা গেছে ২৯ জন।

সিসিটিভি আরো বলছে, আরো ১৬ জন নিখোঁজ এবং ৫০ জন আহত হয়েছে।

ভূমিকম্পে প্রাদেশিক রাজধানী চেংদুর ভবনগুলো কেঁপে ওঠে। কোভিডের কারণে এখানে কঠোর লকডাউন চলছে। লোকজনের ঘরের বাইরে বেরুবার অনুমতি নেই। ভূমিকম্পে ভিত হয়ে লোকজন বাড়ির সামনের উঠানে নেমে আসতে বাধ্য হয়।

এদিকে ভূমিকম্প আঘাত হানার পরও আরও কয়েকবার কম্পন অনুভূত হয়। ধ্বংসস্তুপের নিচ থেকে লোকজনকে উদ্ধারে শতশত উদ্ধারকর্মী কাজ করছে। এছাড়া উদ্ধারকাজ আরো জোরদারে এক হাজার সৈন্য সেখানে পাঠানো হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং স্থানীয় কর্তৃপক্ষকে ‘জীবন রক্ষাকে’ অগ্রাধিকার দেয়া এবং দুর্যোগপ্রবণ এলাকা থেকে সকলকে উদ্ধারের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, সিচুয়ানের ওয়েনচুয়ান কাউন্টিতে ২০০৮ সালে আট তীব্রতার ভয়াবহ এক ভূমিকম্পে হাজার হাজার লোক প্রাণ হারিয়েছে। ক্ষতির পরিমাণ ছিল অপরিমেয়।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৪৬

আপডেট সময় ০৬:১৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২