ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

মেলান্দহে বিদ্যুৎস্পর্শে বৃদ্ধা নিহত

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলায় ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে সাহিদা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে। ৪ সেপ্টেম্বর বিকেলে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের চরসগুনা গ্রামে এ ঘটনা ঘটে। সাহিদা বেগম ওই এলাকার সোহরাব উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানায়, প্রায় সময় ফ্রিজে পান রেখে পরে খেতেন সাহিদা বেগম। ঘটনার দিন বিকেলে ফ্রিজ থেকে পান বের করতে গেলে ফ্রিজের পেছনের অংশে হাত লেগে বিদ্যুতায়িত হয় সাহিদা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেলান্দহ থানার এসআই দিলীপ চন্দ্র দাস জানান, টিনশেড ঘরে বৈদ্যুতিক ওয়েরিং ভালোভাবে করা ছিল না। ধারণা করা হচ্ছে- দেশীয় কোম্পানির ফ্রিজটির পেছনের অংশে তারের সঙ্গে ওই নারীর হাত লেগে গিয়েছিল।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

মেলান্দহে বিদ্যুৎস্পর্শে বৃদ্ধা নিহত

আপডেট সময় ০৭:০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২