ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত

নকলায় কৃষকদের মাঝে বীজ সংরক্ষণের জন্য ড্রাম বিতরণ

নকলায় কৃষকদের মাঝে বীজ সংরক্ষণের জন্য ড্রাম বিতরণ করা হয়েছে। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: শেরপুরের নকলা উপজেলায় বীজ সংরক্ষণের জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে ড্রাম বিতরণ করা হয়েছে। ৫ সেপ্টেম্বর সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে ১৫ জন কৃষকের মাঝে এই ড্রামগুলো বিতরণ করা হয়।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমান, আব্দুল মোতালেব, সাংবাদিক শফিউল আলম লাভলুসহ কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ বলেন, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রামের (এনএটিপি) ফেজ-টু প্রকল্পের আওতায় কমিউনিটি বীজ উৎপাদন প্রদর্শনীর জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ হিসেবে বীজ সংরক্ষণের জন্য ড্রাম বিতরণ করা হয়। এতে কৃষকরা দীর্ঘ সময় গুণগত মান বজায় রেখে বীজ সংরক্ষণ করতে পারবে।

তিনি আরও বলেন, কৃষকরা যাতে ড্রামে বীজ সংরক্ষণ করে রেখে পরবর্তিতে নিজের চাহিদা পূরণ করে বাকি বীজগুলো অন্যের কাছে বিক্রি করতে পারে এই লক্ষ্যে তাদের মাঝে সরকারিভাবে ড্রামগুলো বিতরণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয়

নকলায় কৃষকদের মাঝে বীজ সংরক্ষণের জন্য ড্রাম বিতরণ

আপডেট সময় ০৮:৫১:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২