
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান শ্রমিক লীগের সাংগঠনিক বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটি ৩ সেপ্টেম্বর দুপুরে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনটির সভাপতি মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কালুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার সভাপতি মো. মশিউর রহমান বাবু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতী, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুব আনাম বাবলা প্রমুখ।
অন্যান্যের মধ্যে জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান শ্রমিক লীগের সহ-সভাপতি মকবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক শাহিনুল হক সাধু, সদস্য মোতালেব হোসেন, ফেরদৌস আলম কেরামত, মাসুদ হাসান খোকন, সেলিম চৌধুরীসহ সংগঠনটির জামালপুর জেলা, শহর, সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার অন্তর্গত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রথমে কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত নেতৃবৃন্দ।
বাংলার চিঠি ডেস্ক : 



















