ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

শেরপুরে ট্রলি চাপায় নারীর মর্মান্তিক মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে ট্রলি চাপায় ফিরোজা খাতুন (৫০) নামে এক বিধবা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৩০ আগস্ট বিকালে শহরের দমদমা কালীগঞ্জ এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা স্থানীয় মৃত আব্বাস আলীর স্ত্রী ও ৪ সন্তানের জননী।

জানা যায়, কালীগঞ্জ উত্তরপাড়ায় সেলিম তরফদার সুজনের মালিকানাধীন ইট ভাটার একটি ট্রলি ওই ভাটা থেকে জেলা কারাগার মোড়ের দিকে যাচ্ছিল। এ সময় স্থানীয় আব্বাস আলীর বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় ওই ট্রলি ফিরোজা খাতুনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। অন্যদিকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এ সময় ট্রলি চালক কৌশলে সটকে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সদর থানার ওসি বসির আহমেদ বাদল জানান, নিহতের স্বজনদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে তা নিয়মিত মামলা হিসাবে গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

শেরপুরে ট্রলি চাপায় নারীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৭:০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২