ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

বিএনপি’র সরকার পতনের ইচ্ছা দিবাস্বপ্ন ছাড়া কিছুই নয় : ওবায়দুল কাদের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বিএনপি’র সরকার পতনের ইচ্ছা দিবাস্বপ্ন ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, এখন সরকার পতনই তাদের (বিএনপির) লক্ষ্য। আমরা মনে করি তারা দেশের জনগণকে নিয়ে ভাবে না। তাদের লক্ষ্য হলো ক্ষমতা।

ওবায়দুল কাদের ২৭ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সরকার পতন মানে ক্ষমতা। টেক ব্যাক বাংলাদেশ, আবারও হাওয়া ভবন, আবারও ধ্বংসলীলা, আবারও তাদের জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা। সরকার পতন দিবাস্বপ্ন ছাড়া কিছুই নয়।

জাতীয় কবি নজরুল ইসলামের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, যৌবনের কবি, প্রেমের কবি, বিদ্রোহের কবি- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, প্রধানমন্ত্রী আমাদের নেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপি’র সরকার পতনের ইচ্ছা দিবাস্বপ্ন ছাড়া কিছুই নয় : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৮:৫৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২