ঢাকা ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার সাকিব

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

নিজেদের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেইজে সাকিবকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলা টাইগার্স।

দলের জার্সি পড়া সাকিবের ছবিও দিয়েছে বাংলা টাইগার্স। ক্যাপশনে বাংলা টাইগার্র্স লিখেছে, ‘অপেক্ষা ফুরালো, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা এখন বাংলা টাইগার্সের আইকন।’

বাংলা টাইগার্স আরও লিখেছে, আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরের জন্য সাকিব আল হাসানকে আইকন খেলোয়াড় হিসেবে ঘোষণা করতে পেরে আমরা রোমাঞ্চিত।’

বাংলা টাইগার্সের পোস্টের পর নিজের ফেসবুক পেইজে সাকিব লিখেছেন, ‘টি-টেন লিগের পরের আসরের একজন আইকন খেলোয়াড় হিসেবে বাংলা টাইগার্সকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি, আমি আনন্দিত। বিশ্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এমন একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলাটা সবসময় দারুণ অনুভূতির। নতুন অভিজ্ঞতার জন্য মুখিয়ে আছি।’

সদ্যই দলের প্রধান কোচ হিসেবে বাংলাদেশের সাবেক ব্যাটার আফতাব আহমেদকে নিয়োগ করেছে বাংলা টাইগার্স। এছাড়া বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম দলের মেন্টর হিসেবে আছেন। এছাড়াও বিশ্বের বেশ কিছু ক্রিকেটারকে ইতোমধ্যে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার সাকিব

আপডেট সময় ০৮:১৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২