ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রায়ুতকে সাময়িক বরখাস্ত থাই আদালতের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ থাইল্যান্ডের সাংবিধানিক আদালত ২৪ আগস্ট দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান-ও-চা’কে সাময়িক বরখাস্ত করেছে, যা, আসন্ন সাধারণ নির্বাচনের মাত্র কয়েক মাস আগে তাকে নির্বাচনী ব্যবস্থা থেকে ছিটকে পড়ার মতো একটা আইনী চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে।

প্রায়ুত প্রধানমন্ত্রী হিসাবে তার আট বছরের মেয়াদ শেষ করেছেন বলে বিরোধী দলগুলোর আনা একটি অভিযোগ আদালত সর্বসম্মতি ক্রমে শুনানি করতে সম্মত হয়।

আদালত এক বিবৃতিতে বলেছে, বিচারকগণ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রায়ুতকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ব্যাপারেও সম্মত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘(প্রায়ুত) প্রধানমন্ত্রী হিসাবে তার অব্যাহতির পক্ষে (৫-৪) সংখ্যাগরিষ্ঠ ভোট পড়ে এবং ২৪ আগস্ট, ২০২২ থেকে আদালতের রায় না হওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে।’

সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করা হবে, বর্তমান উপ-প্রধানমন্ত্রী প্রবিত ওংসুওয়ান এই পদের জন্য পছন্দের প্রার্থীদের মধ্যে রয়েছেন।

থাই রাজনীতিতে সেদেশের সাংবিধানিক আদালতের ভূমিকা পালন এটাই প্রথম নয়। এই আদালত ২০০৬ এবং ২০১৪ সালের সাধারণ নির্বাচনের ফলাফল বাতিল করে।

রাজতন্ত্রের দেশটির ২০১৭ সালের সংবিধান অনুয়ায়ী প্রধানমন্ত্রী মেয়াদ মোট আট বছর। বিরোধী দলগুলোর বলেছে, প্রায়ুত যিনি ২০১৪ সালের একটি অভ্যুত্থানে ক্ষমতা গ্রহণ করেছিলেন, তিনি মেয়াদ শেষ করেছেন।

আদালতের রুলিংয়ের আগে ২৩ আগস্ট কয়েকশ’ সরকার বিরোধী বিক্ষোভকারী ব্যাংককের গণতন্ত্রের স্মৃতিস্তম্ভে সমাবেশ করেছে এবং তারা আরও বিক্ষোভের পরিকল্পনা করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

প্রধানমন্ত্রী প্রায়ুতকে সাময়িক বরখাস্ত থাই আদালতের

আপডেট সময় ০৮:২৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২