ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জন মারা গেছে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছে। আগের ৪ দিন এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ সময়ে সংক্রমণ বেড়েছে দশমিক ০৪ শতাংশ।

২৪ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৯ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। মঙ্গলবার করোনায় শনাক্তের হার ছিল ৩ দশমিক ৮৫ শতাংশ। আজ সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৯ শতাংশে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ১৯ হাজার ২৯৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১০ হাজার ৪৯০ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২৯৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৬৭ জন। আগের দিন ৪ হাজার ৫৪০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ১৭৫ জন।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৩৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ৫৮৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২২ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ২২ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৫০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১০৬ জন। শনাক্তের হার ৩ দশমিক ৭১ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জন মারা গেছে

আপডেট সময় ০৯:১৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২