ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

আফগানিস্তানের পাকশিয়া প্রদেশে বন্যায় ১৪ জনের মৃত্যু, আহত ১২

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকশিয়া প্রদেশে রোববার রাতে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু ও ১২ জন আহত হয়েছেন। রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা বখতার এ খবর দিয়েছে। খবর সিনহুয়ার।

বার্তা সংস্থা জানায়, ‘রোববার রাতে প্রাদেশিক রাজধানী গার্দেজের কিছু এলাকা এবং প্রদেশটির কয়েকটি জেলায় ব্যাপক বন্যার আঘাতে ১৪ জন প্রাণ হারান এবং ১২ জন আহত হন।’

ওই বার্তা সংস্থা পরিবেশিত খবরে আরও বলা হয়, মৌসুমি এ বন্যার আঘাতে ৩৫৮ ঘরবাড়ি পুরোপুরিভাবে ধসে পড়েছে এবং আরও ৬৭৬ ঘরবাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় কমপক্ষে ২০ একর জমি ভেসে গেছে।

সংস্থা জানায়, এ প্রদেশে বন্যায় ১,৪৩০ টিরও বেশি গবাদি পশুর মৃত্যু ঘটেছে । এছাড়া কয়েকশ’ কিলোমিটার রাস্তা, অনেক সুরক্ষা বাঁধ, সেতু ও ওয়াটার ড্যাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাদেশিক পুলিশ মুখপাত্র আহমাদুল্লাহ আনাস জানান, রোববার পাকশিয়ার পার্শ্ববর্তী লগার প্রদেশের খুশি জেলায় আকস্মিক বন্যা ও ঝড়বৃষ্টিতে ১৫ জনের মৃত্যু ও নয়জন আহত হন।

কর্মকর্তারা জানান, গত দুই মাসে সংঘাতপূর্ণ এ দেশের ৩৪ টি প্রদেশের মধ্যে ১০ টিতে প্রবল বর্ষণ ও বন্যায় ২শ’রও বেশি মানুষ প্রাণ হারান।

আপলোডকারীর তথ্য

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

আফগানিস্তানের পাকশিয়া প্রদেশে বন্যায় ১৪ জনের মৃত্যু, আহত ১২

আপডেট সময় ০৫:৩২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২