ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। আগের দিন এই রোগে আক্রান্ত হয়ে একজন মারা গিয়েছিল। এ সময়ে সংক্রমণ কমেছে দশমিক ১৫ শতাংশ।

১৯ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। গতকাল করোনায় শনাক্তের হার ছিল ৩ দশমিক ৫২ শতাংশ। আজ কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৩৭ শতাংশে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার ৯৩৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৯ হাজার ৬৯৭ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৬৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৯৩ জন। আগের দিন ৪ হাজার ৮২৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ১৭০ জন।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ১১১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৮ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১৮ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৮১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪৩ জন। শনাক্তের হার ২ দশমিক ৪১ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ২ দশমিক ৮২ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি

আপডেট সময় ১০:৩৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২