ঢাকা ১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ইসলামপুর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি জামাত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ইসলামপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক বটতলা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি নূরে আজাদ ইমরানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু নাছের চৌধুরী চার্লেছ, ইসলামপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম প্রমুখ।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলহাজ মিয়ার সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও পথ সভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ভিপি জিয়াউল হক সরকার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ, অর্থ সম্পাদক মোর্শেদুর রহমান খান মাসুম, তথ্য ও গবেষণা সম্পাদক খোরশেদ আলম, উপ-দপ্তর সম্পাদক অংকন কর্মকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু, যুগ্ম-সম্পাদক মনিরুজ্জামান লাঞ্জু, কাইন্সিলর মোহন মিয়া, যুব মহিলা লীগের সভাপতি আবিদা সুলতানা যুথী, সাধারণ সম্পাদক নাজনীন আক্তার পলি, কলেজ ছাত্রলীগের সভাপতি শাওন সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক জুবায়েদুর রহমান বিপ্লব, সাবেক ছাত্রনেতা রকিবুল হাসান রাসু, সোহেল রানা, মেহেদী হাসান ইমরানসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটে। তারাই জঙ্গিদের লালন-পালন করে আসছে। তাই দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানান।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলা হয়। তারপর থেকে দিনটি সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ইসলামপুর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় ০৬:১৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২