ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

জাপোরিজঝিয়ার ‘বিপর্যয়’ পুরো ইউরোপকে হুমকির মুখে ফেলে দেবে : জেলেনস্কি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার সতর্ক করে দিয়ে বলেছেন, দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত রাশিয়া নিয়ন্ত্রিত জাপোরিজঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কোন ধরনের ‘বিপর্যয়’ পুরো ইউরোপকে হুমকির মুখে ফেলে দেবে। খবর এএফপি’র।

সান্ধ্যকালীন ভাষণে জেলেনস্কি বলেন, এ কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে দখলদাররা পার্শ্ববর্তী বিভিন্ন নগরী ও এলাকায় গোলাবর্ষণ করছে।’

তিনি বলেন, ‘জাপোরিজঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে তেজস্ক্রিয় সংক্রান্ত যে কোন ঘটনা ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশের, তুরস্ক, জর্জিয়া এবং দূরবর্তী আরও অঞ্চলের ওপর প্রভাব ফেলতে পারে। এ ক্ষেত্রে সবকিছু নির্ভর করছে কেবলমাত্র বাতাসের দিক ও গতির ওপর।’

তিনি আরও বলেন, ‘রাশিয়ার হামলার কারণে বিপর্যয় ঘটলে যে সব দেশ এখনো নীরব রয়েছে তারাও এর পরিণতির শিকার হতে পারে।’

এ ব্যাপারে জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে নতুন করে কঠোর পদক্ষেপ গ্রহণে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘বিনা শর্তে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ও পার্শ¦বর্তী বিভিন্ন এলাকা থেকে দ্রুত রাশিয়ার সকল সৈন্য অবশ্যই প্রত্যাহার করে নিতে হবে।’

ইউরোপের বৃহত্তম এ বিদ্যুৎ কেন্দ্র মার্চের শুরুর দিকে রাশিয়ার সৈন্যরা দখল করে নেয়। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পরপরই তারা এটি দখল করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জাপোরিজঝিয়ার ‘বিপর্যয়’ পুরো ইউরোপকে হুমকির মুখে ফেলে দেবে : জেলেনস্কি

আপডেট সময় ০৫:৩৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২