ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

কাবুলে নারীদের বিরল বিক্ষোভ ছত্রভঙ্গ করেছে তালেবান

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আফগানিস্তানের কট্টর ইসলামপন্থী তালেবানের ক্ষমতায় ফিরে আসার প্রথম বার্ষিকীর কয়েকদিন আগে তালেবান যোদ্ধারা শনিবার রাজধানীর এক বিরল সমাবেশে নারী বিক্ষোভকারীদের মারধর ও ফাঁকা গুলি চালিয়ে সহিংসভাবে ছত্রভঙ্গ করে।

গত বছরের ১৫ আগস্ট ক্ষমতা দখল করার পর তালেবানরা আফগানিস্তানে মার্কিন হস্তক্ষেপের দুই দশকে নারীদের অর্জিত ন্যূনতম প্রাপ্তিও কেড়ে নেয়। খবর এএফপি’র।

এএফপি’র একজন সংবাদদাতা জানান, প্রায় ৪০ জন নারী ‘রুটি, কাজ ও স্বাধীনতা’- স্লোগান দিয়ে কাবুলে শিক্ষা মন্ত্রণালয় ভবনের সামনে মিছিল করে। তালেবান যোদ্ধারা বন্দুকের ফাঁকা গুলি চালিয়ে পরে তাদের ছত্রভঙ্গ করে। আশেপাশের দোকানে আশ্রয় নেওয়া কিছু নারী বিক্ষোভকারীকে তালেবান যোদ্ধারা ধাওয়া করে এবং রাইফেলের বাট দিয়ে মারধর করে।

বিক্ষোভকারীদের বহন করা একটি ব্যানারে লেখা ছিল ‘১৫ আগস্ট একটি কালো দিন’। এসময় তারা কাজ করার অধিকার এবং রাজনৈতিক অংশগ্রহণের দাবি জানায়।

তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল। এ সময় অনেকের মুখে নেকাব ছিল না।

ঝোলিয়া পার্সি নামে বিক্ষোভ সংগঠকদের একজন বলেন, দুভার্গ্যজনকভাবে এ সময় গোয়েন্দা সংস্থার তালেবানরা এসে ফাঁকা গুলি চালায়। তারা নারীদের ছত্রভঙ্গ করে, ব্যানার ছিঁড়ে ফেলে এবং অনেক মেয়ের মোবাই ফোন বাজেয়াপ্ত করে।

তবে প্রতিবাদী মুনিসা মুবারিজ নারী অধিকারের জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, ‘তালেবানরা যদি এই কণ্ঠকে স্তব্ধ করতে চায়, তা সম্ভব নয়। আমরা আমাদের বাড়ি থেকে প্রতিবাদ করব।’

এএফপি’র একজন সংবাদদাতা জানান, মাসের মধ্যে প্রথম এই নারী সমাবেশ কভার করার সময় কিছু সাংবাদিক তালেবান যোদ্ধাদের হাতে মার খান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

কাবুলে নারীদের বিরল বিক্ষোভ ছত্রভঙ্গ করেছে তালেবান

আপডেট সময় ০৮:৫৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২