ঢাকা ০২:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

কোভিডের বিরুদ্ধে দীপ্ত জয়ের ঘোষণা উত্তর কোরিয়ার : জ্বরে আক্রান্ত ছিলেন কিম

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কোভিডের বিরুদ্ধে দীপ্ত জয়ের ঘোষণা দিয়েছেন।

এদিকে তার বোন জানিয়েছেন, কোভিডের প্রাদুর্ভাবের সময়ে কিম জ্বরে আক্রান্ত হয়েছিলেন।

তিনি তার দেশে করোনা ছড়িয়ে পড়ার জন্যে দক্ষিণ কোরিয়াকে দায়ী করেন।

কিম স্বাস্থ্যকর্মী ও বিজ্ঞানীদের সভায় কোভিডের বিরুদ্ধে এ বিজয় ঘোষণা করেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।

উত্তর কোরিয়া প্রথম থেকেই করোনা ভাইরাসের বিষয়টি চাপা দিয়ে আসছিল, কিন্তু মে মাসে ওমিক্রন ছড়িয়ে পড়ার বিষয়টি স্বীকার এবং জরুরি সর্বোচ্চ মহামারি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করে।

উ. কোরিয়া ভাইরাস পরীক্ষা করার সক্ষমতার অভাবে কোভিড সংক্রমিত রোগীদের জ্বরে আক্রান্ত বলে উল্লেখ করেছে।

সরকারি হিসেবে বলা হয়েছে, ৪৮ লাখ লোক জ্বরে সংক্রমিত হয়েছে এবং মারা গেছে মাত্র ৭৪ জন। মৃত্যুর হার ০.০০২ শতাংশ। গত ২৯ জুলাই থেকে আর কেউ আক্রান্ত হয়নি।

ব্যাপক করতালির মধ্যে কিম বলেছেন, বিশ্বের জনস্বাস্থ্যের ইতিহাসে এটি নজিরবিহীন অলৌকিক ঘটনা।

তিনি আরো বলেন, আমাদের জনগণের অর্জিত এ বিজয় একটি ঐতিহাসিক ঘটনা।

কেসিএনএ আরো জানিয়েছে, কিমের ক্ষমতাধর বোন কিম ইউ জং জানিয়েছেন, করোনা ছড়িয়ে পড়ার পর কিম অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি তীব্র জ্বরে ভোগেন। এ সময়ে তিনি কোয়ারেন্টিনে ছিলেন। কিন্তু তিনি এক মুহূর্তের জন্যেও বিশ্রাম নেন নি। কারণ তিনি জনগণের কথা ভেবেছেন যাদের দায়দায়িত্ব তার নিজের।

উত্তর কোরিয়া প্রথমবারের মতো কিমের স্বাস্থ্যগত তথ্য প্রকাশ করেছে। কিমের স্বাস্থ্যগত দিক খুবই গোপনীয় বিষয়।

ইউ জং আরো বলেছেন, উত্তর কোরিয়ায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে দক্ষিণ কোরিয়ার হাত রয়েছে।

তিনি প্রতিশোধ নেয়ার বিষয়ে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

কোভিডের বিরুদ্ধে দীপ্ত জয়ের ঘোষণা উত্তর কোরিয়ার : জ্বরে আক্রান্ত ছিলেন কিম

আপডেট সময় ০৬:৪৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২