ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

তাইওয়ানের চারদিকে সামরিক মহড়া অব্যাহত রয়েছে : চীন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ চীন সোমবার তাইওয়ানে চারপাশে নতুন করে সামরিক মহড়া চালিয়েছে। গণতান্ত্রিক এ দ্বীপ দেশের চারদিকে বেইজিংয়ের এ যাবতকালের সর্বোবৃহৎ সামরিক মহড়া অবসানে তাইওয়ানের আহ্বান উপেক্ষা করে তারা এ মহড়া চালায়। বেইজিং এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির বিতর্কিত তাইওয়ান সফরের এক দিন পর চীন বৃহস্পতিবার সেখানে সামরিক মহড়া শুরু করে।

এসব সামরিক মহড়া রোববার পরিমসমাপ্তি ঘটতে পারে বলে আশা করা হলেও বেইজিং ও তাইপে কোন পক্ষই তাদের সিদ্ধান্ত নিশ্চিত করেনি।

চীনের সামরিক বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘দি চাইনিজ পিপলস লিবারেশন আর্মি তাইওয়ান দ্বীপের চারপাশের সমুদ্র ও আকাশসীমায় কার্যকর যৌথ সামরিক মহড়া ও প্রশিক্ষণ অব্যাহত রেখেছে। এ মহড়ায় ডুবোজাহাজ বিধ্বংসী ও সমুদ্র পথে হামলার অভিযান চালানোর ওপর বেশি জোর দেওয়া হচ্ছে।’

এক্ষেত্রে বেইজিং যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করায় এটিকে বিশ্লেষকরা স্বায়ত্বশাসিত এ দ্বীপ রাষ্ট্র অবরোধের এবং সেখানে চরম আগ্রাসনের মহড়া হিসেবে বর্ণনা করেন। তাইওয়ানকে চীন তাদের ভূখ-ের অংশ হিসেবে বিবেচনা করে থাকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

তাইওয়ানের চারদিকে সামরিক মহড়া অব্যাহত রয়েছে : চীন

আপডেট সময় ০৮:৪৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২