ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির ত্রৈমাসিক কর্মী সমন্বয় সভা

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের সিডস কর্মীদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় উন্নয়ন সংঘের ‘মর্যাদা ও স্থায়িত্বশীলতার সাথে আর্থ-সামাজিক ক্ষমতায়তন (সিডস)’ কর্মসূচির আওতায় ত্রৈমাসিক কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও সিডস কর্মসূচির ফোকাল পার্সন জাহাঙ্গীর সেলিম।

২ আগস্ট উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সংস্থার পরিচালক অর্থ ও প্রশাসন জিয়াউর রহমান, সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, সিডস কর্মসূচির ব্যবস্থাপক শামসুদ্দিন, মনিটরিং কর্মকর্তা মনির হোসেন প্রমুখ।

সভায় সাপ্তাহিক কার্যক্রম পরিদর্শনের প্রতিবেদন তৈরি, আত্মনির্ভরশীল দলগুলোকে স্থায়ীত্বশীল গড়ে তোলার জন্য গ্যাপ দূর করে প্রয়েজনীয় পদক্ষেপ গ্রহণ করা, ছবি তোলা ও কেসস্টোরি লেখার নিয়ম, সরকারি সুযোগগুলো চিহ্নিত করে উপকারভোগীরা যাতে পায় সে কৌশল গ্রহণ করা, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং মান ও গুনগত শিক্ষা কার্যক্রম শক্তিশালী করা, কর্মীদের শিখনের জন্য অন্য সংস্থার সিডস কার্যক্রম পরিদর্শন করা, দায়িত্ব বর্ণনা, ছুটি ও অন্যান্য সুবিধা, কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলার কৌশলসহ আগামীদিনের কর্মপন্থা নির্ধারণ এবং কর্মসূচির সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।

সূত্র জানায়, ২০২৩ সালের শেষ নাগাদ কর্মএলাকার ২ হাজার ৫০০ প্রান্তিক পরিবারে আর্থ-সামাজিক উন্নয়নের মাত্রা আশাব্যঞ্জক পর্যায়ে উন্নতি করার লক্ষ্যে নরওয়েভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন সিডস প্রকল্প জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় বহুমাত্রিক কার্যক্রম চলছে। শিক্ষা, জীবীকায়ন, যুবক, যুবতীদের আত্মকর্মসংস্থান, কিশোর, কিশোরীদের ক্ষমতায়নসহ বিভিন্ন কার্যক্রমের আওতায় কর্মএলাকার লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর সাথে নিবিড়ভাবে কাজ করছে।

সভার সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, সিডস কর্মসূচির সকল কার্যক্রম দৃশ্যমান উন্নয়নের উদাহরণ। তাই সকল কর্মীদের উচিৎ আন্তরিকতার সাথে প্রতিটি কাজ লক্ষ্য পূরণের জন্য চেষ্টা করতে হবে। এতে কর্মসূচি ও সংস্থার স্বপ্ন পূরণের পাশাপাশি লক্ষভূক্ত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে ভূমিকা রাখবে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির ত্রৈমাসিক কর্মী সমন্বয় সভা

আপডেট সময় ০৭:০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২