ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

দেশে করোনায় ১ জনের মৃত্যু, শনাক্তের হার ৬.৮৬ শতাংশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জন মারা গেছে। আগের দিন এই রোগে ৩ জন মারা গিয়েছিল। এ সময়ে সংক্রমণ বেড়েছে দশমিক ২২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২৯২ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। শুক্রবার করোনায় শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৪ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৮৬ শতাংশে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ১৪ হাজার ৫৯০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৫ হাজার ৬০৬ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ।

গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৯৫৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৪৯ জন। আগের দিন ৫ হাজার ৭২০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩৬৫ জন।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৩ হাজার ৪২১ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৯০ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৬ দশমিক ৮৭ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৬১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৭৫ জন। শনাক্তের হার ৪ দশমিক ৩০ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ২ দশমিক ৬৪ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে করোনায় ১ জনের মৃত্যু, শনাক্তের হার ৬.৮৬ শতাংশ

আপডেট সময় ১০:২৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২