ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

নকলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: শেরপুরের নকলায় মৃগী নদী থেকে অবৈধভাবে ভেকু দিয়ে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধায় উপজেলার চরমধুয়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। এ সময় মো. চাঁন মিয়া (৬৩) নামের ওই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন আদালত। সে ওই এলাকার মৃত কসিম উদ্দিনের পুত্র।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ। এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. শিহাবুল আরিফসহ পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও বুলবুল আহমেদ জানান, অবৈধভাবে ভেকু দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ওই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

নকলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৮:১৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২