ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

শ্রীলংকায় বিক্ষোভের প্রধান শিবির গুড়িয়ে দিয়েছে সৈন্যরা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ শ্রীলংকার নিরাপত্তা বাহিনী শুক্রবার রাজধানীতে সরকার বিরোধী প্রধান বিক্ষোভ শিবির গুড়িয়ে দিয়েছে। ভোরে অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের উচ্ছেদ করায় গভীর সংকটের মুখে থাকা দেশটির পশ্চিমাপন্থী নতুন প্রেসিডেন্টের দায়িত্বের ব্যাপারে ভিন্ন মতাবলম্বিদের জন্য আন্তর্জাতিক উদ্বেগ দেখা দিয়েছে। খবর এএফপি’র।

সৈন্য ও পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স কমান্ডেরা প্রেসিডেন্টের দপ্তরের সামনে অবস্থান করা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ ও বন্দুক ব্যবহার করে।

খবরে বলা হয়, কয়েকশ’ পুলিশ উপনিবেশিক শাসনামলে নির্মিত এ ভবনের বাইরে বিক্ষোভকারীদের দেওয়া বিভিন্ন ব্যারিকেড ও গড়ে তোলা তাঁবু সরিয়ে ফেলে। একই সাথে দেশেটির আরও অনেক স্থানে অবস্থান করা বিক্ষোভকারীদের লাঠি চার্জ করে বিতাড়িত করা হয়।

শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে দেশটির প্রেসিডেন্ট হিসেবে এক পুরোনো বন্ধুকে এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ক্ষমতাচ্যুত রাষ্ট্র প্রধানের ব্যক্তিগত আইনজীবী নিয়োগ দেওয়ার কয়েকঘণ্টা আগে এমন অভিযান চালানো হয়।

বুধবার প্রেসিডেন্ট নির্বাচনে রনিল বিক্রমাসিংহে গোতাবায়া রাজাপাকসের স্থলাভিষিক্ত হন। গোতাবায়া গণ আন্দোলনের মুখে সিঙ্গাপুরে পালিয়ে যান এবং পদত্যাগ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

শ্রীলংকায় বিক্ষোভের প্রধান শিবির গুড়িয়ে দিয়েছে সৈন্যরা

আপডেট সময় ০২:১৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২