ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

জ্বালানি তেলের বাজার নিয়ে পুতিন ও সৌদি ক্রাউন প্রিন্সের মধ্যে ফোনালাপ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বৃহস্পতিবার জ্বালানি তেলের বাজার নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন। ক্রেমলিন এ কথা জানায়।

সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক প্রিন্স সালমান এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠকের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পুতিন ও সৌদি শাসকের মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হলো।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, পুতিন এবং প্রিন্স মোহাম্মদ ‘আন্তর্জাতিক তেল বাজারের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তারা ওপেক প্লাস গ্রুপের সহযোগিতা জোরদার করার উপর গুরুত্বারোপ করেছেন।’

সৌদি নেতৃতাবাধীন ওপেক তেলের বাজার সমন্বয় ও ভালোভাবে নিয়ন্ত্রণে অনেক বছর ধরে রাশিয়াসহ অন্যান্য তেল রফতানিকারক দেশগুলোর সাথে সহযোগিতা বজায় রেখে আসছে।

ওপেক+ গ্রুপটি করোনাভাইরাস মহামারিকালে তেলের উৎপাদন হ্রাস করে তেলের বাজারে মূল্য ধস রোধ করে বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করে।

কোভিড-১৯ বিধিনিষেধ প্রত্যাহারের পরে বেশীরভাগ দেশে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় ওপেক + ধীরে ধীরে উৎপাদন বৃদ্ধি করে। ইউক্রেনে রাশিয়ার অভিযানের কারণে তেলের সরবরাহ নিয়ে আবার উদ্বেগ সৃষ্টি হয়, এতে তেলের দাম বেড়ে এই বছর ব্যারেল প্রতি ১২০ ডলার ছাড়িয়েছে।

ক্রেমলিন বিবৃতিতে বলেছে, পুতিন এবং প্রিন্স মোহাম্মদ ওপেক + সদস্যদের সহযোগিতায় ‘বিশ্বে জ্বালানি তেলের বাজারে প্রয়োজনীয় ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

জ্বালানি তেলের বাজার নিয়ে পুতিন ও সৌদি ক্রাউন প্রিন্সের মধ্যে ফোনালাপ

আপডেট সময় ০৮:১৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২