ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ যুবদলনেতা সোহেল রানা খানের উদ্যােগে খাল পরিষ্কার অভিযান শুরু পলাশতলায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির খাদ্য সহায়তা দেওয়ানগঞ্জ থানার ওসি আনোয়ার হলেন জেলায় শ্রেষ্ঠ সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড

প্রধানমন্ত্রীর উপহার জমি ও ঘর সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে ডিসি শ্রাবস্তী রায়

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘মুজিববর্ষ’ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (৩য় পর্যায়ের ২য় ধাপ) উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। ২০ জুলাই সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

এ সময় জেলা প্রশাসক শ্রাবস্তী রায় সাংবাদিকদের জানান, বাংলাদেশে একজনও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার আওতায় দেশজুড়ে আশ্রয়ণের ঘরের কাজ চলমান রয়েছে। ভূমিহীন ও গৃহহীন পরিবারের আশ্রয়ণ তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে জামালপুর সদর উপজেলায় ৩০টি ও মেলান্দহ উপজেলায় দুটিসহ মোট ৩২টি পরিবারকে ২ শতাংশ করে খাসজমি বন্দোবস্ত প্রদান, কবুলিয়ত দলিল সম্পাদন এবং খতিয়ান প্রস্তুতি করা হয়েছে। ২১ জুলাই সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার ৩২টি ঘরসহ তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে মোট ২৬ হাজার ২২৯টি আধা-পাকা ঘর দুই শতক জমিসহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঈদ পরবর্তী উপহার হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘর প্রতি বরাদ্দ দেওয়া হয় দুই লাখ ৫৯ হাজার টাকা করে।

জেলা প্রশাসক আরো জানান, এ প্রকেল্পর আওতায় বকশীগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন (‘ক’ শ্রেণির) মুক্ত ঘোষণা করা হবে বলে সাংবাদিকদের জানান। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকসহ সকলকে উপস্থিত থাকার আহ্বান জানান।

প্রেস ব্রিফিং চলাকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম খান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সায়েদুজ্জামান সাদেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানাসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে ২০ জুলাই বিকেলে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে জামালপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উপহার জমি ও ঘর সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে ডিসি শ্রাবস্তী রায়

আপডেট সময় ০৮:২০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২