ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

ইরান ও তুরস্কের প্রেসিডেন্টের সাথে ‘সার্থক’ সম্মেলনের প্রশংসা পুতিনের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান ও তুরস্কের প্রেসিডেন্টের সাথে তার ফলপ্রসূ আলোচনার প্রশংসা করেছেন। ইউক্রেনে মস্কোর হস্তক্ষেপে সিরিয়া সংঘাতের ওপর ছায়া পড়ার বিষয়ে ত্রিপক্ষীয় সম্মেলনের পর মঙ্গলবার তিনি এ প্রশংসা করলেন। খবর এএফপি’র।

পুতিন বলেন, তেহরানে সিরিয়া বিষয়ক সম্মেলন ‘প্রকৃতপক্ষে সার্থক এবং অধিক বাস্তবসম্মত হয়েছে। সেখানের আলোচনার পরিবেশ অনেক আন্তরিক ও গঠনমূলক ছিল।

তিনি বলেন, তিন নেতা গৃহীত এক যৌথ ঘোষণায় সিরিয়ায় পরিস্থিতি ‘স্বাভাবিক’ করার স্বার্থে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ক্রেমলিন প্রধান ইরানের একেবারে রক্ষণশীল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের সাথে তার দ্বিপাক্ষিক আলোচনারও প্রশংসা করেন।

পুতিন বলেন, তিনি ও এরদোগান ইউক্রেন এবং রাশিয়ার খাদ্য শস্য রপ্তানির পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু উল্লেখ করেননি।

ওই দিন আলোচনার শুরুতে পুতিন ইউক্রেন থেকে খাদ্য শস্য রপ্তানি বিষয়ে আলোচনার মধ্যস্থতার করার জন্য তুর্কি নেতার প্রশংসা করে বলেন, এক্ষেত্রে কিছুটা অগ্রগতি হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের কারণে গম ও অন্য খাদ্য শস্যের বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক দেশগুলোর অন্যতম দেশ ইউক্রেনের সরবরাহ বাধাগ্রস্ত হয়। এতে বৈশ্বিক খাদ্য ঘাটতির আশংকা ছড়িয়ে পড়ে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেওয়ার পর থেকে কেবলমাত্র দ্বিতীয়বারের মতো পুতিন বিদেশ সফর করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

ইরান ও তুরস্কের প্রেসিডেন্টের সাথে ‘সার্থক’ সম্মেলনের প্রশংসা পুতিনের

আপডেট সময় ০৫:৫৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২