ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত এইচএসসি : দেওয়ানগঞ্জে ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারী উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন : রাশেদুল ইসলাম রাশেদ মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার জামালপুরের মোক্তার বৃত্তান্ত রশিদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

স্পেনে দাবদাহে তিন দিনে ৮৪ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ স্পেনে গত ১০ জুলাই থেকে ৩ দিনে দাবদাহে ৮৪ জনের মৃত্যু হয়েছে। কার্লোস তৃতীয় হেলথ ইনস্টিটিউট শুক্রবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রনালয়কে এ রিপোর্ট জানায়।

রিপোর্টে উল্লেখিত ব্যক্তিরা ১০ জুলাই থেকে ১২ জুলাইয়ে মারা গেছেন। দেশটির বিশাল অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়াকে এই মৃত্যুর জন্য দায়ী করা হয়। এমনকি দেশটির দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে তাপমাত্রা বেড়ে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

দাবদাহ আরো এক সপ্তাহ অব্যাহত থাকবে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়, চলতি বছরে এটি স্পেনে দ্বিতীয় দাবদাহ। প্রথমবার ১১ জুন থেকে ২০ জুন দাবদাহে দেশব্যাপী ৮২৯ জনের মৃত্যু হয়েছে, তখন তাপমাত্রা ছিল ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

কর্তৃপক্ষ লোকদের বেশী বেশী পানি পান করতে, অতিরিক্ত ব্যায়াম থেকে বিরত থাকতে এবং যতোটা সম্ভব বাড়ির ভেতরে থাকার পরামর্শ দিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

স্পেনে দাবদাহে তিন দিনে ৮৪ জনের মৃত্যু

আপডেট সময় ০৮:৩৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২