ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

দেশে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্তের হার ১৩.১৮ শতাংশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। আগের দিনে এই রোগে মারা গিয়েছিল ২ জন। এ সময়ে সংক্রমণ কমেছে ৪ দশমিক ২৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ জুলাই জানানো হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২০৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ। ১০ জুলাই করোনায় শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৪৭ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ১৮ শতাংশে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৫২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৫২১ জন। আগের দিন ৪ হাজার ৬৫৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৮১৪ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৪ লাখ ৫২ হাজার ২১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৮৯ হাজার ৪০ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৭ শতাংশ।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৩৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯০ হাজার ৩৭৫ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ১৮ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৬ দশমিক ১৫ শতাংশ।

এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৯৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪১২ জন। শনাক্তের হার ১২ দশমিক ৯০ শতাংশ। আজ করোনায় মৃতদের মধ্যে সবাই এই জেলার বাসিন্দা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্তের হার ১৩.১৮ শতাংশ

আপডেট সময় ০৬:৩৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২