ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

দেশে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্তের হার ১৫.৫৯ শতাংশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। আগের দিনে এই রোগে মারা গিয়েছিল ৭ জন। এ সময়ে সংক্রমণ কমেছে ১ দশমিক ২৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৯ জুলাই জানানো হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৯৮ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ। ৮ জুলাই করোনায় শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৮২ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫৯ শতাংশে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৯৩৯ জন। আগের দিন ৯ হাজার ৫৮০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৬১১ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৪ লাখ ৪৩ হাজার ৪১০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৮৯ হাজার ৪০ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৭ শতাংশ।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৩৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১২ হাজার ২০৪ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ১৪ শতাংশ। গতকাল সুস্থতার একই হার ছিল।

এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৭৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫৯৪ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৫৯ শতাংশ। আগের দিনে এই হার ছিল ১৭ দশমিক ২৪ শতাংশ। আজ করোনায় মৃতদের মধ্যে ২ জনই এই জেলার বাসিন্দা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্তের হার ১৫.৫৯ শতাংশ

আপডেট সময় ০৭:০৭:২১ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২