ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী সরকারি খরচায় অসচ্ছল বিচারপ্রার্থীদের ২ লাখ ৪৩ হাজার ৬৮৫ মামলা নিষ্পত্তি ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন ইসলামপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে কাঁচা মরিচের বাম্পার ফলন, দামে খুশি কৃষক মাদারগঞ্জে একই আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত নকলায় পূজামণ্ডপ পরিদর্শনে রাব্বেনুর চৌধুরী, শুভেচ্ছা বিনিময়, আর্থিক সহায়তা প্রদান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বাংলাদেশে ঠাঁই নেই : মোস্তাফিজুর রহমান বাবুল সরিষাবাড়ীতে পূজা মন্ডপে অসুস্থ হয়ে মন্দির কমিটির নেতার মৃত্যু নকলায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, বস্ত্র ও আর্থিক সহায়তা দিলেন এমপি ফাহিম চৌধুরী

শিনজো আবের মৃত্যুতে শোকাহত বাংলাদেশের প্রধানমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকাণ্ডে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তার আকস্মিক মৃত্যুকে জাপান ও বিশ্বের জন্য এক বিরাট ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন।

জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওকে উদ্দেশ্য করে লেখা এক চিঠিতে তিনি বলেন, ‘সবচেয়ে অপ্রত্যাশিত দুর্ভাগ্যের এই সময়ে জাপানের শোকার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের জনগণ আমার সঙ্গে যোগ দিয়েছে।

শেখ হাসিনা উল্লেখ করেন যে, আবের মতো একজন রাষ্ট্রনায়কের মৃত্যু শুধু জাপানের জন্যই নয়, বরং তার “নেতৃত্বের চিন্তা, দূরদর্শিতা এবং প্রজ্ঞার” কারণে সমগ্র বিশ্বের জন্য ক্ষতি হয়েছে।

তিনি বলেন, “মহা দুর্দশার এই সময়ে, আমরা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি জাপানের প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদকালে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি নতুন ব্যাপক অংশীদারিত্বে উন্নীত করার ক্ষেত্রে তার অপরিসীম অবদানের কথা।”

শেখ হাসিনা বাংলাদেশের জনগণ, সরকার এবং তার নিজের পক্ষ থেকে আবের মর্মান্তিক মৃত্যুতে তার গভীর সমবেদনা ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

তিনি আরো লিখেছেন, “আমরা প্রার্থনা করি জাপানের শোকাহত বন্ধুত্বপ্রতীম জনগণ এবং প্রয়াত শিনজো আবের পরিবারের সদস্যরা সাহস ও দৃঢ়তার সঙ্গে এ শোক কাটিয়ে ওঠবে।

আজ এক ভয়াবহ বন্দুক হামলায় আহত হওয়ার কয়েক ঘন্টা পরে আবে মারা যান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

শিনজো আবের মৃত্যুতে শোকাহত বাংলাদেশের প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:৫৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২