ঢাকা ০৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

ইউক্রেনে ‘কান্ডজ্ঞানহীন যুদ্ধের’ নিন্দা জাতিসংঘের

জাতীসংঘবাংলারচিঠিডটকম ডেস্ক ❑ জাতিসংঘ মানবাধিকার প্রধান মিশেল ব্যাচলেট ইউক্রেনে রাশিয়ার ‘কা-জ্ঞানহীন যুদ্ধের’ মঙ্গলবার নিন্দা জানিয়েছেন।

এদিকে তিনি এ আগ্রাসনের কারণে বেসামরিক নাগরিকদের ‘অসহনীয়’ ভোগান্তির অবসানের দাবি জানিয়েছেন। খবর এএফপি’র।

জাতিসংঘ মানবাধিকার পরিষদের সামনে তুলে ধরা তার সর্বশেষ প্রতিবেদনে মিশেল যুদ্ধের ক্ষয়ক্ষতি থেকে বেসামরিক নাগরিকদের রক্ষায় দ্রুত এ লড়াই বন্ধের আহ্বান জানান।

মানবাধিকার বিষয়ক জাতিসংঘ হাই কমিশনার বলেন, ‘ইউক্রেন যুদ্ধ পাঁচ মাস ধরে চলায়, এ সংঘাতের অসহনীয় ভোগান্তি বেড়েই চলেছে।’

‘প্রতিদিন মানুষ নিহত হওয়ায়, ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটায়, লোকজন নির্বিচারে আটক হওয়ায় এবং ব্যাপকহারে গৃহহীন হয়ে পড়ায় বেসামরিক নাগরিকদের যুদ্ধের আঘাত বহন করতে হচ্ছে- যা অবসানের কোন লক্ষণ দেখা যাচ্ছে না।
তিনি বলেন, ‘এসব ভোগান্তি অবশ্যই বন্ধ করতে হবে।’

তিনি রাশিয়ার আগ্রাসন প্রসঙ্গে ইউক্রেনের মানবাধিকার পরিস্থিতি বিষয়ে একটি প্রতিবেদন তুলে ধরেন। এতে তিনি গত ২৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত চালানো আগ্রাসনের বর্ণনা দেন।

মিশেল বলেন, ৩ জুলাই পর্যন্ত ইউক্রেনে ১০ সহস্রাধিক বেসামরিক লোক হতাহত হয়েছে। দেশটিতে এই যুদ্ধে নিহত ৪ হাজার ৮৮৯ জনের মধ্যে ৩৩৫ জন শিশু।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

ইউক্রেনে ‘কান্ডজ্ঞানহীন যুদ্ধের’ নিন্দা জাতিসংঘের

আপডেট সময় ০৬:৩৯:০৮ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২