ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত

রাতের খাবার খাওয়া হলোনা কমলা বেগমের

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: শেরপুরের নকলা উপজেলার চিথলিয়া এলাকায় পার্শ্ববর্তী পুকুরপাড়ে কচুর লতা তুলতে গিয়ে পাড়ে ফেলে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছেন তিন সন্তানের জননী কমলা বেগম (৪৫)। ৪ জুলাই বিকেল আনুমানিক ৪টার দিকে চিথলিয়ার চৌড়াবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। সে একই এলাকার হোসেন আলীর স্ত্রী।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শী জানায়, হোসেন আলী ও কমলা বেগম দুজনই ভিক্ষাবৃত্তি করে কোন মতন সংসার চালায়। চিথলিয়ার চৌড়াবাড়ির মোজাম্মেলের পুকুর ওই এলাকার জুয়েম ও ময়নাল মাছ চাষ করে। মোজাম্মেলের বাড়ি থেকে ডি-১১ তারের বিদ্যুতের সংযোগ খুটিবিহীন মাটির উপর দিয়ে পুকুর পাড়ে নিয়ে রাখে। কমলা বেগম বিকেলে রাতের খাবারের ব্যবস্থার জন্য পুকুরপাড়ে কচুর লতা তুলতে গেলে তার অজান্তে মাটিতে পড়ে থাকা খোলা তারে জড়িয়ে মরে পড়ে থাকে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃতের মরদেহ পুলিশ থানায় নিয়ে আসে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয়

রাতের খাবার খাওয়া হলোনা কমলা বেগমের

আপডেট সময় ০৩:০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২