ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্র নারী দলের কোচ চন্দরপল

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্রের জাতীয় ও অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার শিবনারায়ণ চন্দরপল।

দেড় বছরের জন্য চুক্তিতে ২০২৩ সালের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ক্রিকেটের সাথে কাজ করবেন চন্দরপল।

রোববার এক বিবৃতিতে চন্দরপলকে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ক্রিকেট।

অফিসিয়াল এক বিবৃতিতে চন্দরপল জানিয়েছেন, ‘যুক্তরাষ্ট্র জাতীয় ও অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়ে আমি সত্যিই রোমাঞ্চিত। আমি খুব আগ্রহের সাথে যুক্তরাষ্ট্রের নারীদের ক্রিকেটের অগ্রগতি অনুসরণ করছি।’

২০০৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের ওরলান্ডোয় বসবাস করা চন্দরপল বলেন, ‘অনেক বছর ধরে ওরলান্ডোর বাসিন্দা হিসেবে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে যুক্ত হতে পারাটা উপভোগ করছি। যুক্তরাষ্ট্র ক্রিকেটের প্রধান কোচ হওয়ার সুযোগ পাওয়াটা অবিশ্বাস্য বিষয়।’

এরআগেও কোচ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে চন্দরপলের। গত যুব বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জ্যামাইকা তালাওয়াসের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান চন্দরপল।

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন চন্দরপল। দেশের হয়ে সবচেয়ে বেশি ১৬৪ টেস্টে ৩০টি সেঞ্চুরি ও ৬৬টি হাফ-সেঞ্চুরিতে ৫১ দশমিক ৩৭ গড়ে ১১,৮৬৭ রান করেছেন তিনি। ২৬৮ ওয়ানডেতে ১১টি সেঞ্চুরি ও ৫৯টি হাফ-সেঞ্চুরিতে ৮,৭৭৮ রান করেছেন চন্দরপল। এছাড়া ২২টি টি-টোয়েন্টিতে ৩৪৩ রান আছে এই বাঁ-হাতি ব্যাটারের।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

যুক্তরাষ্ট্র নারী দলের কোচ চন্দরপল

আপডেট সময় ০৩:১৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২