ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

ইউক্রেন পুনর্গঠনের আনুমানিক খরচ ৭৫ হাজার কোটি মার্কিন ডলার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে খরচ হবে ৭৫ হাজার কোটি মার্কিন ডলার। সোমবার আন্তর্জাতিক এক সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি এ কথা বলেন।

সুইজারল্যান্ডে ইউক্রেন রিকভারি কনফারেন্সে জেলেনস্কি ভিডিও বার্তায় বলেন, ইউক্রেন পুনর্গঠন কোন একক দেশের স্থানীয় কাজ নয়। এটি পুরো গণতান্ত্রিক বিশ্বের অভিন্ন কাজ।

দেশটির প্রধানমন্ত্রী ড্যানিশ শ্যামহাল বলেন, পুনর্গঠন বাবদ ব্যয় ইতোমধ্যে ৭৫ হাজার কোটি মার্কিন ডলার ধরা হয়েছে।

তিনি বলেন, এ অর্থের উৎস হওয়া উচিত রাশিয়া ও এর শাসকদের বাজেয়াপ্ত সম্পত্তি।

সুইজারল্যান্ডের মনোরম শহর লুগানে কড়া নিরাপত্তায় দু’দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সম্মেলনটি শেষ হওয়ার কথা রয়েছে।

সম্মেলনে কয়েকজন মন্ত্রীসহ ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কি একাধিক অধিবেশনে অংশ নেন। এ সময় তারা দেশের পরিস্থিতি তুলে ধরেন।

সম্মেলনের সহ আয়োজক ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ইগনাজিও ক্যাসিস জোর দিয়ে বলেন, একটি কার্যকর ও স্বচ্ছ্ব রাজনৈতিক প্রক্রিয়ার ভিত্তি তৈরি করাই সম্মেলনের লক্ষ্য।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

ইউক্রেন পুনর্গঠনের আনুমানিক খরচ ৭৫ হাজার কোটি মার্কিন ডলার

আপডেট সময় ০৩:২০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২