ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

সিডনি থেকে হাজার হাজার লোককে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ অষ্ট্রেলিয়ার সিডনি থেকে হাজার হাজার লোককে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। প্রবল বৃষ্টির ফলে নদী ও বাঁধের পানি উপছে পড়ার কারণে ৪ জুলাই এ নির্দেশ জারি করা হয়।

উদ্ধারকর্মীরা বলছেন, নিউ সাউথ ওয়েলসে টানা তৃতীয় দিনের বৃষ্টির কারনে গত ১২ঘন্টায় জলমগ্ন সড়ক এবং গাড়ির ভেতরে আটকে পড়া প্রায় ২০ জন লোককে তাদের উদ্ধার করতে হয়েছে।

নিউ সাউথ ওয়েলসের জরুরি সেবা সার্ভিসের সিনিয়র কর্মকর্তা আশলে সুলিভান বলছেন, এ রাজ্যের প্রায় ৩২ হাজার লোক অন্যত্র সরে যাওয়ার নির্দেশের আওতায় রয়েছে।

জাতীয় সম্প্রচার কেন্দ্র এবিসি’কে তিনি বলেন, ধারনার চেয়ে বেশি গতিতে নদীর পানি দ্রুতই বাড়ছে।

অষ্ট্রেলিয়ার পূর্ব উপকূলে গত দু’বছর ধরে ভয়াবহ বন্যা দেখা দেয়। চলতি বছর মার্চ মাসে প্রবল বন্যায় ২০ জনেরও বেশি লোক প্রাণ হারায়।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের তীব্র শিকার অষ্ট্রেলিয়ায় বন্যা, খরা, দাবানলসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার

সিডনি থেকে হাজার হাজার লোককে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ

আপডেট সময় ০৯:৪৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২