ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

দেশে করোনায় ১২ জনের মৃত্যু, শনাক্তের হার ১৬.৫১ শতাংশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। আগের দিনে এই রোগে মারা গিয়েছিল ২ জন। এ সময়ে সংক্রমণ বেড়েছে দশমিক ৯৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৪ জুলাই এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৭৪ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ। রোববার করোনায় শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৫৩ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৫১ শতাংশে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৪২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ২৮৫ জন। আগের দিন ১২ হাজার ২৪৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৯০২ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৩ লাখ ৯৪ হাজার ৮১৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৬ শতাংশ।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৮২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮ হাজার ৭৭৯ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৩৬ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৬ দশমিক ৪৪ শতাংশ।

এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৮৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১ হাজার ৫৭৭ জন। শনাক্তের হার ১৭ দশমিক ৩৫ শতাংশ। আগের দিনে এই হার ছিল ১৫ দশমিক ২৯ শতাংশ। আজ করোনায় মৃতদের মধ্যে ৮ জনই এই জেলার বাসিন্দা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

দেশে করোনায় ১২ জনের মৃত্যু, শনাক্তের হার ১৬.৫১ শতাংশ

আপডেট সময় ১১:১৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২