ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

চীনের আনহুই প্রদেশের ১৭ লাখ লোক লকডাউনে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ চীনের আনহুই প্রদেশের ১৭ লাখ লোক লকডাউনের আওতায় রয়েছে। সোমবার এ প্রদেশে নতুন করে প্রায় তিনশ’ নতুন সংক্রমণ ঘটেছে।

এদিকে দেশটির বাণিজ্যিক কেন্দ্র সাংহাইতে মাসব্যাপী লকডাউন এবং কোভিড প্রতিরোধে রাজধানী বেইজিংয়ে বিধিনিষেধের পর অর্থনীতি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তখনই আনহুই প্রদেশে এ লকডাউন ঘোষিত হল।

প্রদেশটির সিক্সিয়ান ও লিঙ্গবি এ দু’টি অঞ্চলে গত সপ্তাহে লকডাউন ঘোষণা করা হয়। এ সব অঞ্চলে করোনা পরীক্ষার পরই কেবল লোকজন বাইরে যাওয়ার অনুমতি পাচ্ছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, সোমবার প্রদেশটিতে নতুন করে ২৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২৫৮ জনই উপসর্গহীন। এ নিয়ে করোনায় আক্রান্ত মোট সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

এদিকে প্রতিবেশী জিয়াংসু প্রদেশের চারটি শহরে নতুন করে ৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষের দিকে বিশ্বে চীনে প্রথম করোনার সংক্রমণ ঘটে। এরপর দেশটি জিরো টলারেন্স নীতি ঘোষণা করে করোনা নিয়ন্ত্রণে আনে। কিন্তু সম্প্রতি তাদের এ নীতি বাধাগ্রস্ত হচ্ছে মূলত অর্থনৈতিক কারনে। এ জন্যে করোনা সংক্রান্ত কিছু বিধিনিষেধ শিথিল করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

চীনের আনহুই প্রদেশের ১৭ লাখ লোক লকডাউনে

আপডেট সময় ০৯:৪৬:২২ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২