ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

৬ মাসে ব্রাজিলের আমাজন বন নিধনের নতুন রেকর্ড

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ব্রাজিলের আমাজন বনভূমি নিধনের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ২০২২ সালের প্রথম ছয় মাসে এ রেকর্ড সৃষ্টি হয়। ১ জুলাই আইএনপিই জাতীয় মহাকাশ সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।

ওই সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে বিশ্বের বৃহত্তম ট্রপিক্যাল রেইনফরেস্ট ৩,৭৫০ বর্গ কিলোমিটার বনভূমি হারিয়েছে।

২০১৬ সালের পর ছয় মাসের এই মেয়াদে সেখানে এটি ছিল সবচেয়ে বড় ধরনের বনভূমি নিধন।

আগের বছর সর্বোচ্চ ৩,৬০৫ কিলোমিটার বনভূমি উজাড় হওয়ার ঘটনা ঘটেছিল। নতুন এই সংখ্যার সাথে জুনের শেষ ছয়দিনের বনভূমি নিধনের পরিমাণ যোগ করা হয়নি।

এ বছরের জুনে বিগত ১৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি সেখানে দাবানলের ঘটনা ঘটে।

এদিকে জানুয়ারি , ফেব্রুয়ারি ও এপ্রিলে বনভূমি নিধনের মাসিক রেকর্ড ভঙ্গ হতে দেখা যায়। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সাধারনত দাবানলের ঘটনা অন্যান্য মাসের তুলনায় কম ঘটে থাকে।

আইএনপিই’র স্যাটেলাইট গত মাসে আমাজন বনভূমিতে আড়াই হাজারেরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনা সনাক্ত করে। ২০০৭ সালের জুনের রেকর্ডের পর এ সংখ্যা সর্বোচ্চ এবং ২০২১ সালের জুনের চেয়ে ১১ শতাংশ বেশি।

এদিকে এ বছরের শুরু থেকে এ পর্যন্ত আমাজনে সাড়ে সাত হাজারের বেশি দাবানলের ঘটনা রেকর্ড করা হয়েছে। ২০২১ সালের তুলনায় তা ১৭ শতাংশ বেশি এবং ২০১০ সালের পর এটি সর্বোচ্চ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত

৬ মাসে ব্রাজিলের আমাজন বন নিধনের নতুন রেকর্ড

আপডেট সময় ১২:৫৭:১২ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২