ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

শিক্ষক নির্যাতনের প্রতিবাদে জামালপুরে উদীচীর প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরে উদীচীর উদ্যোগে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: সারাদেশে অব্যাহত শিক্ষক নির্যাতন, নিপীড়ণ ও হত্যার প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে উদীচী জামালপুর জেলা সংসদের উদ্যোগে শহরের দয়াময়ী মোড়ে ২ জুলাই প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উদীচী জেলা সংসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল।

ঘন্টাব্যাপী চলা সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা কমিটির সভাপতি ও জামালপুর প্রেসক্লাবের প্রতিনিধি জাহাঙ্গীর সেলিম, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মারুফ আহম্মেদ খান মানিক, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মাফিজুর রহমান, শিক্ষক প্রতিনিধি তারিকুল ফেরদৌস প্রমুখ।

সমাবেশে উদীচীর স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন ও প্রতিবাদী কবিতা আবৃত্তি করেন। বক্তারা অবিলম্বে শিক্ষক হত্যা ও নির্যাতনের সাথে যুক্ত সকল অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। পাশাপাশি কিশোর গ্যাং থেকে শুরু করে পরিকল্পিতভাবে দেশ ও সমাজকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের সমূলে উৎপাটন করার আহ্বান জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

শিক্ষক নির্যাতনের প্রতিবাদে জামালপুরে উদীচীর প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:১৭:২২ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২