ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

দেশে করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু, শনাক্তের হার ১৫.৩১ শতাংশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। আগের দিনে এই রোগে মারা গিয়েছিল ৪ জন। এ সময়ে সংক্রমণ কমেছে দশমিক ৩৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১ জুলাই জানানো হয়েছে, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৫৪ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। করোনায় শনাক্তের হার ১৫ দশমিক ৩১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৮৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮৯৭ জন। আগের দিন ১৩ হাজার ৯০৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২ হাজার ১৮৩ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৩ লাখ ৬০ হাজার ৩৭৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৭৫ হাজার ৬৮২ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৬ শতাংশ।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭ হাজার ৭৫৭ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৫৬ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৬ দশমিক ৬৪ শতাংশ।

এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ২৫৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১ হাজার ৩৬৭ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৫৫ শতাংশ। আগের দিনে এই হার ছিল ১৭ দশমিক ২৪ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

দেশে করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু, শনাক্তের হার ১৫.৩১ শতাংশ

আপডেট সময় ০৯:২৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২