ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

শ্রীলঙ্কায় জ্বালানি মূল্য বৃদ্ধি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ শ্রীলঙ্কা ২৬ জুন জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, যা সাধারণ মানুষের জন্য আরো বেদনাদায়ক। এদিকে দ্বীপ দেশটির ভয়াবহ অর্থনৈতিক সংকট দূর করার লক্ষ্যে আলোচনার জন্য মার্কিন কর্মকর্তারা কলম্বো সফরে রয়েছেন।

সিলন পেট্রোলিয়াম কর্পোরেশন (সিপিসি) বলেছে, ব্যাপকভাবে গণপরিবহনে ব্যবহৃত ডিজেলের দাম লিটার প্রতি ১৫ শতাংশ বাড়িয়ে ৪৬০ রুপি (১.২৭ ডলার) এবং পেট্রোলের দাম ২২ শতাংশ বাড়িয়ে ৫৫০ রুপি (১.৫২ ডলার) করা হয়েছে।

জ্বালানি মন্ত্রী কাঞ্চনা উইজেসকেরা তেলের নতুন চালান পেতে অনির্দিষ্টকালের বিলম্ব হবে বলে ঘোষণা দেয়ার একদিন পর এই মূল্য বৃদ্ধি করা হলো।

তিনি বলেন, ব্যাংকিং কারণে গত সপ্তাহে নির্ধারিত জাহাজীকরণ না হওয়ায় পরের সপ্তাহেও তেল শ্রীলঙ্কায় পৌঁছাবে না।

উইজেসকারা গাড়ি চালকদের কাছে ক্ষমা চেয়েছেন এবং জ্বালানি স্টেশনের বাইরে তাদের দীর্ঘ লাইনে যোগ না দেয়ার আহবান জানিয়েছেন। অনেকে তাদের যানবাহন সারিবদ্ধভাবে রেখে এসেছেন, সরবরাহ শুরু হলে তারা জ্বালানি নেবেন।

সরকারি সূত্র জানিয়েছে, দেশটিতে প্রায় দুই দিনের জন্য পর্যাপ্ত জ্বালানি ছিল, তবে কর্তৃপক্ষ এটি জরুরি পরিসেবার জন্য সংরক্ষণ করেছে।

কলম্বোতে মার্কিন দূতাবাস বলেছে, ‘শ্রীলঙ্কানদের সহযোগিতার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে কার্যকর উপায় খুঁজতে আলোচনার জন্য মার্কিন অর্থমন্ত্রনালয় ও পররাষ্ট্র দফতরের একটি প্রতিনিধিদল কলম্বো এসেছে।’

দূতাবাস এক বিবৃতিতে বলেছে, গত দুই সপ্তাহে তারা নতুন অর্থায়নে ১৫৪.৭৫ মিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

দেশটির ২২ মিলিয়ন লোকের বেশীর ভাগ খাদ্য ঝুঁকিতে থাকায় জাতিসংঘ ইতোমধ্যে খাদ্যের জন্য ৪৭ মিলিয়ন ডলার সংগ্রহের জন্য জরুরি আবেদন জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রীলঙ্কায় জ্বালানি মূল্য বৃদ্ধি

আপডেট সময় ০৫:৪৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২